ব্রেকিং নিউজ
বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নেত্রকোনায় সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত কিশোরগঞ্জে উপ সহকারী প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, এনডিইএর তীব্র প্রতিবাদ সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪/৯/২০২৬, ১০:১০:৪২ PM

নেত্রকোনায় সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার

বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজও চলছে।হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আলাদা একাডেমিক ক্যালেন্ডারহাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়ালেখার সুবিধার্থে আলাদা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাদের যাতায়াত ও পড়াশোনার সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার আহ্বানশিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।তিনি বলেন, পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নৈতিকতার চর্চা করতে পারলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।প্রতিমন্ত্রী আরও জানান, তৃণমূলের যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন মাঠ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইন ও টেলিভিশনে চীনা ও আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালু করা হচ্ছে।


অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।